বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
রাজধানীর বিভিন্ন স্থানে টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা এবং বিভিন্ন পর্যায়ের অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীরা।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে রয়েছেন—
১। খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬)
২। সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫)
৩। সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল (৪৫)
৪। ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫)
৫। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪)
৬। আওয়ামী লীগ কর্মী মো. রিপন (৩৮)
৭। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭)
৮। আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুল ইসলাম (৩৪)
৯। আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬)
১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি এএসএম আল সনেট (৩৬)
১১। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯)
১২। মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭)
১৩। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।
ডিবি জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত একাধিক দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, বনশ্রী, ধানমন্ডি, বেইলি রোড, রসুলবাগ, মুগদা ও রামপুরা এলাকা থেকে পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা