মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর থানার আয়োজনে গোপালপুর থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সার্কেল কর্মকর্তা ফৌজিয়া হাবিব খান। গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা মামুন ভূইঞার সঞ্চালনায় আইন শৃঙ্খলা বিষয়ক এই মত বিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লেলিন,জামায়াত ইসলামের গোপালপুর উপজেলা আমির মো: হাবিবুর রহমান হাবিব,টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ,
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টু,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুন্ডু,
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক রনজিৎ কুমার ঘোষ,
নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন সাহা,ঝাওয়াইল বাজার দূর্গা পূজা মন্টপের সভাপতি পীযূষ কান্তি সাহা প্রমুখ।
আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মত বিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন :যে সকল পূজা মন্ডপে দূর্গাপূজা হবে তাদেরকে প্রয়োজনীয় সকল নির্দেশনা মেনে স্ব স্ব অবস্থানে সু সংগঠিত থাকতে হবে।প্রতিটি পূজা মন্টপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার নির্দেশনা থাকলেও হঠাৎ করে লোডশেডিং হলে তাৎক্ষণিকভাবে জেনারেটর সিস্টেমের মাধ্যমে পর্যাপ্ত বিদ্যুতায়ন ব্যবস্থা সচল রাখতে হবে। প্রতিমা দর্শনের ক্ষেত্রে নারী-পুরুষের পৃথক প্রবেশপথ নিশ্চিত করতে হবে।প্রতিটি পূজা মন্টপে নির্দিষ্ট ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সন্দেহজনক কাউকে শনাক্ত করতে পারলে তাকে নজরদারিতে রেখে আইনের আওতায় আনতে হবে।সকল প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন ফ্রন্টের ফোন নাম্বার সম্বলিত নামের তালিকা লেমিনিটিং করে দৃশ্যমান জায়গায় সংরক্ষণ করতে হবে।প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই ধারাবাহিকতা বজায় রেখে বিসর্জন নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের রুখে দিতে যত রকম পদক্ষেপ নেয়া দরকার সবটাই করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি এই সার্বজনীন দূর্গাপুজায় সকল জাতি-ধর্মের মানুষদের সতর্ক অবস্থানে থাকতে হবে।যাতে কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। মত বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন পূজা মন্টপের সভাপতি ও সেক্রেটারিগণ,হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,পুলিশ বাহিনীর সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উৎসবমূখর পরিবেশেই যেন পালিত হয় উপস্থিত সকলেই এই আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।