চট্টগ্রামের আনোয়ারায়, হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত উক্ত ঘটনার বিষয়ে মর্মাহত স্থানীয় এলাকার সকল শ্রেণী পেশার মানুষের উদ্বেগ প্রকাশ। সূত্রে জানা যায় চট্টগ্রামের আনোয়ারায়,পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ জান্নাতুল ফেরদৌস এর বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী এনামুল হক। এদিকে,৪ বছর বয়সী শিশুর দেখাশোনা নিয়মিত চিকিৎসা সেবা মাতৃত্ব অধিকার বঞ্চিত শিশুদের কে নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী এনামুল হক। ভুক্তভোগী এনামুল হক একজন গনমাধ্যমকর্মী তিনি জাতীয় দৈনিক মাতৃ জগতের ফটো সাংবাদিক চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন যাবত। ভুক্তভোগীর সাংবাদিক মোঃ এনামুল হকের দাবি একজন গনমাধ্যমকর্মী হয়েও আনোয়ারা থানায় ন্যায় বিচার পাননি তিনি। তাহলে সাধারণ মানুষ থানায় গিয়ে ন্যায় বিচার পাবেন এ কথা জাতি কখনো বিশ্বাস করবেন না, তিনি আরো বলেন একজন সার্থলুবী পুলিশ কর্মকর্তার কারনে পুরো পুলিশ পরিবার বিতর্কিত হতে পারে না তাই আনোয়ারা থানার বিতর্কিত এসআই ইমাম এর বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগী সাংবাদিক মোঃ এনামুল হক।,এদিকে ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে বলেন তার স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে আমি বিগত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে আনোয়ারা, থানায় একটি লিখিত অভিযোগ করেছি কিন্তু আমার অভিযোগ, তদন্তকারী অফিসার, এসআই ইমাম অভিযুক্তদের, পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে,মিথ্যা মামলা করার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী এনামুল হক। পরবর্তী সময়ে আদালতে মিথ্যা মামলা ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বামী এনামুল হক। এদিকে অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস কে প্রশ্ন করা হলে তিনি ঘটনার বিষয়ে প্রথমে অস্বীকার করেন এবং সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে স্বীকার করেন যে তিনি স্বামীর বাসা থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন আদালতে কোন মামলা করেননি কিন্তু বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম (৩) এর সি আর মামলা নং ৭৩২/২৬ তারিখ ৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে ভুক্তভোগী এনামুল হক সহ তার বাবা এবং তার মা কে আসামি করে মামলা কারার এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভুক্তভোগী এনামুল হক এর বাবা মার বিরুদ্ধে কোন মামলা করেননি তিনি। এদিকে অভিযুক্ত প্রতারক জান্নাতুল ফেরদৌস পালিয়ে যাওয়ার সময় ৪ বছরের এক শিশু কে রেখে যাওয়ার ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ।


