শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

২১ জুলাই থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের সকল থানায় চালু হচ্ছে অনলাইন জিডি-সেবা

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

খুলনা ও বরিশাল রেঞ্জের সকল থানা এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন সকল থানায় সোমবার (২১ জুলাই) থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।

যার ফলে ঘরে বসেই অনলাইনে জিডি করার সুযোগ পাবেন এ দুই অঞ্চলের মানুষ।

রবিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি-সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে ‘অনলাইন জিডি’ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এর আওতায় এখন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ মিলিয়ে ৪৫৭টি থানায় অনলাইন জিডি-সেবা চালু রয়েছে।

নতুন করে সোমবার (২১ জুলাই) থেকে খুলনা ও বরিশাল রেঞ্জসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন ১২২টি থানায় অনলাইন জিডি-সেবা চালু করা হচ্ছে।

এই সেবা নিতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে একাধিকবার জিডি করা যাবে, নতুন করে রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না।

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনও অসুবিধা হলে সহায়তা পেতে যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে ০১৩২০০০১৪২৮। হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা