শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

রাঙ্গাবালীতে চাঁদার টাকা না দেয়ায় দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মোঃ কবির হাওলাদার

সিনিয়র রিপোর্টার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখল, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী রুবেল হাওলাদার জানান, গত ৮ সেপ্টেম্বর সকালে তার বর্গাচাষি রফিক মীর দুই কানি রেকর্ডীয় জমিতে চাষাবাদ করতে গেলে নিজহাওলা গ্রামের মৃত্যুঃমুনসুর দালালের ছেলে দক্ষিণ রাঙ্গাবালী ইউনিয়ন যুবদল সভাপতি জাকির দালাল, তার সহযোগী মৃত্যুঃআবুহানিফ মিয়ার দুই ছেলে ইব্রাহিম হাওলাদার ও কালু হাওলাদার জোরপূর্বক ট্রাক্টরসহ জমি থেকে উঠিয়ে দেন।তিনি আরও জানান, এর আগে গত বছরের ৫ আগস্টের পর থেকে জাকির দালাল ও তার সহযোগীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে দেশেই উঠতে দেবেন না বলে হুমকি দেন এবং তার বৃদ্ধ মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যাহা এলাকা বাসি অবগত আছেন । তাদের দাবী পূরণ না করায় প্রথমে চরগঙ্গায় অবস্থিত তার মাছের ঘের দখল করা হয়। পরে পৈতৃক জমিতে চাষাবাদেও বাধা দেওয়া শুরু হয়। রুবেল হাওলাদার অভিযোগ করেন, থানায় একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। এক পর্যায়ে নৌবাহীর শরণাপন্ন হলে সাময়িকভাবে প্রতিকার মিললেও বর্তমানে তার দুই কানি জমিতে জোরপূর্বক চাষাবাদ ও বীজ রোপন চলছে।বিষয়টি উপজেলা বিএনপি সভাপতি রহমান ফরাজীকে জানানো হলে তিনি বলেন ওরা আমার কথা শোনে না। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার জানান, “ঘটনাটি দুঃখজনক। তবে নির্বাচনের আগে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। অভিযুক্ত যুবদল সভাপতি জাকির দালালের মুঠফোনে বার বার যোগা যোগের চেষ্টা করে ও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা