মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস

নীলফামারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ গ্রেপ্তার।

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টপ রিপোর্টার

 

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার দিবাগত রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। আদালতে শহীদ মাহমুদের পক্ষে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। তার নামে আরও দুটি হত্যা মামলা সহ পাঁচটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি আজিম হোসেন বলেন, “জি.আর ২৬৭/২৪ নম্বর মামলায় বিনাভোটের চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজিরের পর জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা