শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

চাঁদপুরে কচুয়ায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণের দাবি।

কচুয়া উপজেলা প্রতিনিধি –

মোঃ দিদারুল ইসলাম।

চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের , রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ের,ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, জয়নগর গ্রামের,গাজী বাড়ির আব্দুল কাদের গাজীর ছেলে ,মোঃ সাকিব হাসানকে গত ৮ তারিখ সোমবার ২ ঘটিকার সময় তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন তার মা শামসুন্নাহার বেগম । তিনি বলেন প্রতিদিনের ন্যায় আমার ছেলে দুপুরে ভাত খাবে বলে আমাকে বলে, এ সময় কোন এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ধরে ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে যায় । পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে আশেপাশের বাড়ি ঘরে এবং আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করার পরে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সাকিবের দাদা মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন জিডি নং ৪৮৩ ।
পরে গত ৯ তারিখে অজ্ঞাত একটি নাম্বার থেকে চার লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে অজ্ঞাত কিছু ব্যক্তি, বলে আপনার ছেলেকে পেতে হলে আমাদেরকে চার লক্ষ টাকা দিতে হবে । না হয় আপনার ছেলের লাশ পাবে, এমতাবস্থায় পুরো এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

স্থানীয়রা জানায় নিখোঁজ সাকিব হাসানের বাবা ও চাচা প্রবাসে থাকে তাদের তেমন কোন শত্রু নেই । তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ভয় বিরাজ করছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুস্থ তদন্তের মাধ্যমে সাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

শাকিবের দাদা ,মনতাজ উদ্দিন ও, মামা মাজারুল ইসলাম বলেন, আমরা আমাদের সাকিবকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সহিত দেখছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা