মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা কলাগাছিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ লাকসামে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবুল কালাম এমপির ‎ তজুমদ্দিনে জমকালো আয়োজনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপের উদ্বোধন ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গলাচিপার গোলখালীতে ২০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর গ্রেফতার ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন

গলাচিপায় প্রকৌশলীর ভুল নকশায় সরকারের কোটি কোটি টাকার ক্ষতি

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অব্যবস্থাপনা ও ভুল প্রকৌশল নকশার কারণে সরকারের কোটি কোটি টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।

সড়ক ও ভবন নির্মাণে অপরিকল্পিত ড্রেনেজ এবং অযৌক্তিক নির্মাণ পদ্ধতির ফলে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি সরকারের অর্থ অপচয় হচ্ছে।

বিশেষ করে, গলাচিপা নতুন উপজেলা পরিষদ ভবনের সামনে দিয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকার মানুষ বলছেন, এই সড়কটি নির্মাণে পাশের তিনটি পুকুর বালু দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করলে ব্যয় অনেক কম হতো। এতে যেমন পরিবেশের ক্ষতি কম হতো, তেমনি সরকারি ব্যয় হতো অর্ধেকেরও কম। কিন্তু প্রকৌশল বিভাগের ভুল নকশার কারণে পুকুরের মধ্য দিয়েই পাইলিং করে রাস্তা নির্মাণ শুরু হয়, যার ফলে ব্যয় দ্বিগুণেরও বেশি হয়েছে।

এছাড়াও গলাচিপা পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে নির্মিত ড্রেনগুলোতেও নেই কোনো পরিকল্পনা। কোথাও ড্রেন উঠে গেছে রাস্তার উপর, কোথাও আবার অর্ধেক কাজ করেই ফেলে রাখা হয়েছে এবং কোথাও ড্রেনের উপর ঢাকনা না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশল বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করার আগে যথাযথ সার্ভে ও পরিকল্পনা না করেই নকশা চূড়ান্ত করে। এতে যেমন বাস্তব চাহিদা উপেক্ষিত হয়, তেমনি বাড়ছে সরকারের অতিরিক্ত ব্যয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। জনস্বার্থে প্রকৌশল দফতরের পরিকল্পনা ও কার্যক্রমে আরও স্বচ্ছতা ও দক্ষতা আনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা