শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গণতান্ত্রিক আন্দোলনে শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামো অটুট রাখার ওপর জোর দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে কোনো ধরনের একক সিদ্ধান্ত বা ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচি না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, আন্দোলন-সংগ্রামে সাফল্য আনতে হলে সকল স্তরের নেতাকর্মীদেরকে শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখতে হবে। তিনি স্পষ্ট করে জানান, জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্বাধীনভাবে সভা, সমাবেশ বা অন্য কোনো কর্মসূচি ঘোষণা করতে পারবেন না। কেন্দ্রীয় সিদ্ধান্তই হবে সর্বশেষ নির্দেশনা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনগণের ন্যায়সঙ্গত দাবি ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ধৈর্য, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করতে হবে। আন্দোলনকে বেগবান করতে জনগণের পাশে থেকে বিএনপি নেতাকর্মীদের মানবিকতা, ঐক্য ও সাহসিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়।

এ্যাডভোকেট টোটন বলেন, এই নির্দেশনা অমান্য করলে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পটুয়াখালী জেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটিকে এ নির্দেশনা কঠোরভাবে পালনের করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা