বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার

মোঃ সোহাগ মিয়া :সিলেট মহানগর প্রতিনিধি :: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ মোঃ আশিক আহমদ (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন পাকা সড়কে পুলিশের চেকপোস্ট চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করেন। এ সময় গাড়ির ডান পাশে বসা যাত্রীর দুই হাঁটুর ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশিক আহমদ (৩১) সিলেটের গোয়াইনঘাট থানাধীন তারাকাল গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সাজিবুর রহমান এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ৩০ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা নং-৪০ রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা