সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশিক্ষণের দক্ষতা সবার কাছে ছড়িয়ে দিন: ডিসি জাহিদ টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন। কালীগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিংসতা ও মনোবল বৃদ্ধিসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারী, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমান, কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, ফুটবল কোর্স ইকবাল কবির খান বাপ্পি প্রমূখ। সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় অংশ নেয় এ সময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা