বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

লালমোহনে স্কুলের সোলার ব্যাটারি চুরির ঘটনায় আটক দুই

বিশেষ প্রতিনিধি

ভোলার লালমোহন থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া সরকারি সম্পদ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরভূতা ইউনিয়নের ১৭০ নম্বর তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার সিস্টেমের ব্যাটারি চুরির ঘটনায় পৌরসভা ৯ নং ওয়ার্ড মিজান কসাই ও জাকির নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সোলার সিস্টেমের ব্যাটারি চুরি হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। এরপর লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তদন্তের পর চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ মিজান ও জাকিরকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, “সরকারি সম্পদের নিরাপত্তায় পুলিশ সবসময় সজাগ রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা