সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোল) ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জ ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মহলের আশ্রয়ে এসব দুষ্কৃতিকারীরা সহজেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেত। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় এসব অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি। বিশেষ করে লালমোহন উপজেলার কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নে মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের সরবরাহ ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর ফলে যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতি। এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বৃদ্ধি করে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সচেতন মহলের মত। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা