সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, কার্তুজ ও রামদাসহ বড়হাতিয়ার ১জন আটক।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

চট্রগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ৩টি কার্তুজ ও ৩টি রামদাসহ বড়হাতিয়ার আব্দুল্লাহকে আটক করা হয়েছে। ১২ জুলাই রাতে বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আব্দুল্লাহ (২৩) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আদর্শপাড়ার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের পুত্র। অভিযান সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডের তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য মোঃ আব্দুল্লাহকে (২৩) আটক করা হয়। পরে আব্দুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে বড়হাতিয়া ৭ নং ওয়ার্ডের একটি স’মিলে পুলিশের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করে ১টি একনালা বন্দুক,৩ রাউন্ড কার্তুজ এবং ৩ টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আব্দুল্লাহকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় চলমান এই অভিযান অব্যাহত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা