রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন মহেশপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত। অবসরের পর দ্বিতীয় বিয়েতে পারিবারিক পেনশন: বৈষম্য দূর করে নীতিমালা সংশোধনের আহ্বান স্টাফ রিপোর্টার: মনিরুল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের নিয়ে বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত মোঃ রফিকুল ইসলাম মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার মানবতার আরেক নাম মিরপুর প্রেসক্লাব, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিজস্ব প্রতিবেদক: সাইমন। আলোকিত আগামীআযহার ইনস্টিটিউটের- প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু আল বিজয়নগরে ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ সংবাদদাতা মো:রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা নাবিলের বাড়িতে হামলা-ভাঙচুর,

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিরপুর মডেল থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান পিপিএম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর মডেল থানা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। অপরাধ, নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ আরও জানায়, গ্রেফতার পাপিয়া সুলতানার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মিরপুর এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ। একই সঙ্গে অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। দৈনিক মাতৃজগত ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা