সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান: আমিনুল হক

রাসেল মাহমুদ

উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এ কথা জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। সভায় হাইকোর্টের রায় অনুযায়ী নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি ও অন্যান্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়। নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনও পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে।” তারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তারা। এর জবাবে আমিনুল হক বলেন, “দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অতি শীঘ্রই তিনি নিজেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।” তিনি আরও আশ্বস্ত করেন, নিহত পরিবারের প্রতিটি সদস্যের পাশে মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপি সর্বদা থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন: দুপুরে পল্লবীর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেছেন, “বিএনপি কখনোই ফ্যাসিস্টদের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করবে না।” ফ্রি মেডিকেল ক্যম্পে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, পল্লবী থানা ছাত্রদল আহবায়ক সৈয়দ হাসান সোহেল, সদস্য সচিব খোরশেদ ইসলাম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময়ে তিনি রূপনগর থানার শিয়ালবাড়ীতে ক্যামিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা