শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী

সাঈদা সুলতানা নিজস্ব প্রতিবেদক :-

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত শাহানশাহ আজিজিয়া মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে মাত্র সাত মাসে পবিত্র কোরআনে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিন শিক্ষার্থী। স্বল্প সময়ে এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

হাফেজ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফয়েজ মোহাম্মদ জিপাত উল্লেখযোগ্য। তিনি মো. ওমর ফারুক ও হাদিসা বেগমের সন্তান। তাদের বাড়ি হোয়ানক এলাকার পূর্ব হরিয়ারছড়ায়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে তিনজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন।

অন্য দুই শিক্ষার্থী হলেন— মোহাম্মদ আরাফাত; পিতা মো. ওমর ফারুক, মাতা হাদিসা বেগম। তার বাড়ি পূর্ব হরিয়ারছড়া, হোয়ানক, মহেশখালী।
আরেকজন মোহাম্মদ আইনুর রহমান; পিতা মো. শেফায়েত উল্লাহ, মাতা কাওছার আক্তার। তার বাড়ি কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ শিকদার পাড়া এলাকায়।

এই সাফল্যে শিক্ষার্থীদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুফতি নাছির উদ্দীন কাদেরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রতিষ্ঠাতার নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার ফলেই অল্প সময়ে এমন সাফল্য সম্ভব হয়েছে।

এ বিষয়ে শাহানশাহ আজিজিয়া মডেল হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুফতি নাছির উদ্দীন কাদেরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা