মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি বিয়ের সাড়ে পাঁচ মাসের মাথায় নবজাতক জন্ম বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ২০ বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, রায়পুরে সাংবাদিকের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য

বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি

: সারা বাংলাদেশের ন্যায় বান্দরবানেও নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নাশকতাসহ বিভিন্ন ঘটনার সন্দেহে বান্দরবান পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দরবান শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি বান্দরবান ছাত্রলীগের সাথে জড়িত। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ও এজাহারভুক্ত আসামি বলে জানা যায়। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, হাবিবুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা