শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরগুনা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে জেলা বিএনপির অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, তরুণ ও উদ্যমী নেতা হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং প্রবীণ শিক্ষক নেতা ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনসহ দলীয় সব কর্মসূচি সফল করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, বরগুনা জেলার প্রতিটি উপজেলায় দলকে পুনর্গঠন, নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন—
“দীর্ঘদিন পর জেলা কমিটি ঘোষণায় আমতলীসহ জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশা করি নবঘোষিত আহ্বায়ক কমিটি জেলার বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করবে। আমতলী উপজেলা বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও জেলা নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে আমরা মাঠে থাকব।”

অন্যদিকে আমতলী উপজেলা যুবদলের সদস্য সামসুল হক চৌকিদার বলেন—
“যুবদল বিশ্বাস করে এই কমিটি বিএনপিকে নতুন দিক নির্দেশনা দেবে। আমরা চাই তরুণদের নেতৃত্বের সুযোগ তৈরি হোক এবং আন্দোলন-সংগ্রামে আমাদের মত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হোক। নতুন কমিটির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা