বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ঝিনাইদহের প্রাণকেন্দ্রে BOND শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

বগুড়ায় কার স্বার্থ রক্ষায় রাজনৈতিক মামলায় গ্রেফতার হতে হলো সাংবাদিক শামসুল হক জনি কে, জনমনে প্রশ্ন?

কাওছার মিয়া দিপু

কোন দলীয় পদ পদবী না থাকার পরেও প্রতিহিংসার বশবর্তী হয়ে কার ইশারায় রাজনৈতিক বিস্ফোরক মামলা দেওয়া হল সাংবাদিকের নামে। স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা না কাহালু’র সাবেক ওসি শাহীনুজ্জামানের? বাদী কি আদৌ চিনতো সাংবাদিক শামসুল হককে?
গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর অনুমান ১২ ঘটিকায় শিবগঞ্জ ও কাহালু থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাংবাদিক শামসুল হক কে একটি প্রতিহিংসা মূলক মিথ্যে বানোয়াট ভাবে তাকে আসামি হিসেবে এজাহারে নাম উল্লেখ করে দেওয়া মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া কাহালু থানা বন্দরে চারমাথা মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে প্রত্যেক্ষ দর্শীরা জানিয়েছেন।
সাংবাদিক শামসুল হক জনি গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী জানা যায়, অত্র মামলার বাদী মো: হারুন সরকার, পিতা: মো: মফিজ সরকার এর বাড়ী শিবগঞ্জ উপজেলার চন্দ্রাহাটা এলাকায়। গ্রেফতারকৃত সাংবাদিক ইউথ টেলিভিশনের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ও সাপ্তাহিক অভিযোগ এবং দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেস ক্লাবের (কেন্দ্রীয় কমিটি) দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আইপি টিভি মালিক সমিতি, ঢাকার সদস্য। এছাড়াও সে বিভিন্ন সংগঠনের সদস্য ও সম্পাদক: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, কাহালু উপজেলা প্রেসক্লাব, আইপি টিভি ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা), বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)। সাংবাদিক শামসুল হক জনি এর বাড়ি কাহালু উপজেলায়।
আরও জানা যায়, বাদীর সাথে সাংবাদিক শামসুল হকের পূর্বের কোন পরিচয় বা কোন শত্রুতাও নেই।
এছাড়াও বগুড়া কাহালু এলাকায় হেভি ওয়েট সম্পূর্ণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলেও তাদেরকে আসামির তালিকায় নেওয়া হয়নি। আসামির তালিকায় রয়েছে শুধু বগুড়া কাহালু এলাকার সাহসী নির্ভিক এক কলম যোদ্ধা সাংবাদিক শামসুল হক জনি-কে
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই জানায়, গত এপ্রিল/ ২০২৫ ইং তারিখে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতার বিরুদ্ধে ইয়ুথ টিভি তে নিউজ এবং Md samsul haque নামে আইডিতে সংবাদ প্রকাশ হয়। উক্ত প্রকাশিত সংবাদের জের ধরে গত ২০শে এপ্রিল /২০২৫ ইং তারিখে রাতে কতিপয় সন্ত্রাসী সাংবাদিক শামসুল হক কে হঠাৎ করে এসে এলোপাথাড়ি তার শরীরে কিল ঘুসি লাথি মারতে থাকে এবং মানুষের মধ্যে মব সৃষ্টি করে লাঞ্চিত করা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক শামসুল হক জনি থানায় মামলা করতে গেলে, তাকে বগুড়া কাহালু থানার সাবেক ওসি শাহিনুজ্জামান। সে বর্তমানে শিবগঞ্জের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছে। তার বিপি নং- (৮২১১১৩৭০১৫) মামলা না নিয়ে সাংবাদিক শামসুল হক জনি-কে ফেরত দেয়।
এতে করে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতার পাশাপাশি সাবেক ওসি (বর্তমান শিবগঞ্জের অফিসার ইনচার্জ) শাহীনুজ্জামান এর সাথে মনোমালিন্য হয়। এদিকে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা তাদের ধারণা স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ও আজ্ঞাবহ কাহালু থানার সাবেক ওসি (বর্তমান শিবগঞ্জের ইনচার্জ) শাহীনুজ্জামান রোষানলে পড়ে সাংবাদিক শামসুল হকের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক উদ্দেশ্য পরায়ণ হয়ে তাকে এই মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অনেকের ধারণা।

এমন ঘটনায় মামলার বাদির সাথে একাধিকবার ফোন দিয়েও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা