মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
পবিত্র শবেবরাত উপলক্ষে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বগুড়া শহরের সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বকুল মোল্লা, জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন শহর কমিটির সভাপতি মোঃ মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ প্রাং, সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ শাহ আলম খোকন, যুব শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, শহর শ্রমিক দলের নেতা মোঃ আলামিন হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন, “শবেবরাত আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার রাত। এই পবিত্র রাতে আমাদের প্রার্থনা—দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক, মানুষের ভোটাধিকার ফিরুক এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।”

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ সাদেক আলী।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা