বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম

সোনারগাঁ প্রতিনিধি: মুহাঃ সানাউল্লাহ বেপারী

সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর) বলেছেন, একটি দেশকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট। তাই এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে এস.এস.সি ২০০২ বনাম ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। কিন্তু আজ মাদক তাদের দখল করে নিচ্ছে। আমরা অভিভাবকরা যদি একটু সচেতন হই, এবং তরুণদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় উৎসাহিত করি, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সর্বদা তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ‘খেলাধুলা শুধু শরীর নয়, মন ও জাতি গঠনের শক্ত ভিত্তি তৈরি করে।’ তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তিনি বিশ্বাস করেন, খেলাধুলা একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপিরসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিএনপি নেতা ইয়াসীন, সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, দুলাল মিয়া, ফারুক আহমেদ,আলিনুর বেপারী,হাসান বশরী,রিপন বেপারী, যুবদল নেতা আল-আমিন, আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা শেষে এস.এস.সি ২০০০ এর ১১৭ রানের টার্গেটে ২০০৩ ব্যাচ জয়ী হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হও য়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা