বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক-হেলপাররা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় চালককে মারধরের অভিযোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক-হেলপাররা। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত অবরোধ চলমান রয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে জৈনাবাজারে আহম্মদ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে এই অবরোধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর যানবাহন আড়াআড়ি রেখে অবস্থান নেওয়ায় ঢাকামুখী ও ময়মনসিংহমুখী উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারী চালক ও হেলপারদের অভিযোগ, মহাসড়কের পাশে তেল নেওয়ার সময় মাওনা হাইওয়ে থানা-পুলিশ তাদের এক সহকর্মী চালককে মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিবাদেই তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন। অভিযোগ অস্বীকার করে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘চালকেরা মহাসড়কে তিন লাইনে যানজট সৃষ্টি করছিলেন। তাদের সরে যেতে বলা হলেও তারা তা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’ দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, দূরপাল্লার বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা