রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

টঙ্গীর চুড়ি ফ্যাক্টরি বস্তিতে অগ্নিকাণ্ড: ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ, ব্যাপক ক্ষয়ক্ষতি।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ থেকে ৮০টি টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন চুরি ফ্যাক্টরির পেছনে অবস্থিত বস্তিতে ‘শিউলির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হঠাৎ করেই ওই বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শিউলি, মিস্টার, শাহিন ও সাজাহান এর প্রায় ৮০টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামাল ভস্মীভূত হয়। আগুনের তীব্রতায় ঘর থেকে অনেকেই কোনো মালামাল বের করার সুযোগ পাননি এসব নিম্ন আয়ের মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় হামিম গ্রুপ ও এসএস স্টিল মিল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পানি দিয়ে সহায়তা প্রদান করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আরও বড় এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ নাকি অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা