রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

জাজিরা পৌরসভায় তিন ভাইয়ের মাদক সাম্রাজ্যের অভিযোগ: ধ্বংসের মুখে যুব সমাজ

জাজিরা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা পৌরসভা এলাকায় মাদক ব্যবসাকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত তিন ভাইয়ের গড়ে তোলা একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এই চক্রের কারণে ধীরে ধীরে বিপথে যাচ্ছে এলাকার তরুণ প্রজন্ম।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
বাসিন্দাদের অভিযোগ, এই চক্র শুধু মাদক বিক্রিতেই সীমাবদ্ধ নয়; বরং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদেরও মাদকের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা চলতে দেখা যায় বলে দাবি করেছেন স্থানীয়রা।
একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের সন্তানেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আমরা অসহায় হয়ে শুধু দেখছি। যারা এসব করছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—এ যেন আইনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।”
এলাকার সচেতন মহল মনে করছে, দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। যুব সমাজের ভবিষ্যৎ রক্ষায় এখনই প্রয়োজন শক্ত হাতে দমন অভিযান এবং আইনের কঠোর প্রয়োগ।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের একটাই দাবি—অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জাজিরা পৌরসভাকে মাদকমুক্ত করা হোক। অন্যথায় একটি প্রজন্মকে হারানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা