শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

চাটমোহরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

সোহেল রানা জয়

চাটমোহর, পাবনা:

গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পাবনার চাটমোহরে আয়োজন করা হলো লাঠিখেলা। সামাজিক সংগঠন হান্ডিয়াল ক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলা দেখতে স্থানীয় মানুষের ঢল নামে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হান্ডিয়াল ক্লাবের সভাপতি খন্দকার আল মারুফ।
খেলাটি উদ্বোধন করেন-
হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এম ছহির উদ্দিন স্বপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ।

লাঠিয়ালরা ঢোল ও কাশার তালে তাল মিলিয়ে দারুণ কৌশল ও মনোমুগ্ধকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।
খেলায় অংশ নেন বিভিন্ন এলাকার লাঠিয়াল দল। মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব বয়সী দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিকশন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেঃ মোজাহার আলী, মুনিয়াদিঘী কারিগরি কৃষি কলেজ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, হান্ডিয়াল বাজার সমিতির সভাপতি খন্দকার বুলবুল আহমেদ, এ এস আই আবু তাহের, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ডাচ্ বাংলা এজেন্ট শাখার পরিচালক মোঃ আলতাফ হোসেন মাস্টার, হান্ডিয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জয় প্রমুখ।

অতিথিরা বলেন, একসময় গ্রামবাংলার সামাজিক অনুষ্ঠান ও উৎসবে লাঠিখেলা ছিল অন্যতম বিনোদন। কিন্তু আধুনিকতার ভিড়ে এ খেলা আজ বিলুপ্তির পথে। হান্ডিয়াল ক্লাবের মতো উদ্যোগ তরুণ প্রজন্মকে ঐতিহ্য ও শিকড়ের সাথে যুক্ত করবে এবং সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলবে।

আয়োজকরা জানান, সামাজিক সংগঠন হিসেবে হান্ডিয়াল ক্লাব সবসময় সমাজসেবা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার কাজে অঙ্গীকারবদ্ধ। বর্ষপূর্তির প্রথম আয়োজনেই ঐতিহ্যবাহী লাঠিখেলা অন্তর্ভুক্ত করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা গেছে।
খেলায় পরিচালনা করেন আশরাফুল আলম মাস্টার।

খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোহেল রানা জয়
নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা।

১৩/০৯/২০২৫


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা