বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ঝিনাইদহের প্রাণকেন্দ্রে BOND শোরুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত অবৈধ সার ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

গলাচিপায় আদালত ভবন থাকলেও দেওয়ানী মামলা চলছে পটুয়াখালীতে

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আদালত ভবন, দেওয়ানী আদালতের এজলাস কক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেওয়ানী মামলার কার্যক্রম চলছে জেলা সদরে। এতে ভুক্তভোগী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরকার উপজেলা ঘোষনা করার পরে
১৯৮৩ সালে গলাচিপা উপজেলায় দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম শুরু হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর ১৯৯৩ সালে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম জেলা সদরে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে পুনরায় ২০০০ সালে গলাচিপায় শুধু ফৌজদারি আদালত পুনঃস্থাপন করা হলেও দেওয়ানী আদালতের কার্যক্রম আর ফেরানো হয়নি। ফলে গলাচিপা আদালত ভবনের দেওয়ানী আদালত ও এজলাস কক্ষ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে।

গলাচিপা এবং রাংগাবালী উপজেলার দেওয়ানী মামলাগুলো দীর্ঘদিন ধরে পটুয়াখালীতে নিষ্পত্তি হয়ে আসছিল। তবে কয়েক মাস আগে রাংগাবালী উপজেলার দেওয়ানী মামলাগুলো স্থানীয়ভাবে স্থানান্তরিত করা হলেও সেখানে এখনও স্থায়ী আদালত ভবন নেই। অস্থায়ী ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় সেসব কার্যক্রম চালু থাকলেও গলাচিপায় পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও এখানকার দেওয়ানী মামলা এখনো জেলা সদরে পরিচালিত হচ্ছে।

ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, গলাচিপার দেওয়ানী মামলা যেন দ্রুত এখানকার উপজেলা আদালতে স্থানান্তর করা হয়। চিকনিকান্দি ইউনিয়নের গৃহবধূ মিনারা বেগম জানান, তার একাধিক দেওয়ানী মামলা বর্তমানে পটুয়াখালীতে চলছে। প্রতিবার মামলা পরিচালনার জন্য তাকে জেলা শহরে যেতে হয়। এতে যেমন অতিরিক্ত খরচ বহন করতে হয়, তেমনি সময় নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে রাত্রীযাপনও করতে হয়। তার মতে, গলাচিপার শত শত মানুষ একই ভোগান্তির শিকার হচ্ছেন।

গলাচিপা ফৌজদারি আদালতে কর্মরত সিনিয়র আইনজীবী আব্দুল খালেক মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. রাইসুল ইসলাম জাহিদ, মো. মনিরুল ইসলাম, মো. মনির গাজী, এ পি পি গাজী মো. আল-আমিন এবং গলাচিপা উপজেলা আইনজীবী প্রতিনিধি মো. মোকলেছুর রহমানসহ একাধিক আইনজীবী জানান, রাংগাবালীতে পর্যাপ্ত অবকাঠামো না থাকলেও সেখানে দেওয়ানী মামলা চলছে। অথচ গলাচিপায় যথেষ্ট অবকাঠামো ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এখানকার মানুষকে পটুয়াখালী যেতে হচ্ছে। তারা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে গলাচিপায় দেওয়ানী আদালত কার্যক্রম চালুর জোর দাবি জানান।

এ প্রসঙ্গে গলাচিপা ফৌজদারি আদালতের জিআরও মো. আবু সালেহ এবং বেঞ্চ সহকারী মো. ফেরদাউস বলেন, গলাচিপা দেওয়ানী আদালত চালুর মতো পর্যাপ্ত অবকাঠামো, কক্ষ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। যেকোনো সময় এখানকার দেওয়ানী আদালত কার্যক্রম চালু করা সম্ভব।

গলাচিপার সাধারণ মানুষ মনে করেন, দেওয়ানী মামলাগুলো জেলা সদরে চালানোর ফলে মামলার নিষ্পত্তি দীর্ঘায়িত হচ্ছে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, ভোগান্তি ও হয়রানিও বাড়ছে। তাই তারা দ্রুততম সময়ের মধ্যে গলাচিপায় দেওয়ানী আদালত চালুর জোরালো দাবি তুলেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা