মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা কলাগাছিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ লাকসামে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবুল কালাম এমপির ‎ তজুমদ্দিনে জমকালো আয়োজনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপের উদ্বোধন ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গলাচিপার গোলখালীতে ২০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর গ্রেফতার ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন

কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, মেলেনি খোঁজ

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম (৮)নামে এক শিশু। গত ২৪ ঘন্টায়ও মেলেনি শিশুটির খোঁজ। শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার ৫ বন্ধুর সাথে নাইম মাসলিয়া গ্রামের ব্রীজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও নাইম নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয়রা গত ২৪ ঘন্টায় তার মরদেহ উদ্ধার করতে পারেনি। নদীতে স্রোত ও প্রচুর পরিমাণে কচুরিপনা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

খুলনা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের প্রধান লিডার সাইদুল ইসলাম বলেন, অনেক বেশি কচুরিপানার জট ও নদীর প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার কাজে বাধা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা