জাহাঙ্গীর আলম রাজু সিনিয়র রিপোর্টার,
সাংবাদিক শেখ রিবণ রায়হানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার , এম টিভি স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য শেখ রিবণ রায়হান সংগঠনের পক্ষ থেকে দেশবাসীসহ সকল সাংবাদিক ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে—ধনী-গরিব নির্বিশেষে সবাই মিলেমিশে ঈদের খুশি ভাগাভাগি করি, এটাই আমাদের কামনা।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল সাংবাদিকদের প্রতি রইলো বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।” শেখ রিবণ রায়হান দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “ঈদ আমাদের জীবনে বয়ে আনুক নতুন আশা, ভালোবাসা ও কল্যাণ। সবাইকে ঈদ মোবারক।” শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুখ-শান্তি ও দেশের সার্বিক উন্নতি কামনা করেন।