আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার আশাশুনিতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ১ টার দিকে আশাশুনি থানার খলিসানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।