তাসলিমা সারমিন , ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে জিহাদ (১৬) নামে এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত আনুমানিক ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে কুট্টাপাড়া মোড়ের বিদ্যুৎ অফিস সংলগ্ন জঙ্গলে জিহাদের মরদেহ উদ্ধার করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদ সরাইলের পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।