প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৪:৪২ পি.এম
শৈলকূপায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: গুরুত জখম ১

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ইফতারি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে আকাই খাঁ (৫০) গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা জানায়, কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে তার মাথায় চোট লেগেছে। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.