স্টাফ রিপোর্টার, জাকির হোসেন:
শরীয়তপুর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে তিনি হঠাৎ করে হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এমপি হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি ও অন্যান্য সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। তাই এখানে আগত রোগীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
এসময় কয়েকজন রোগী ও তাদের স্বজন এমপির কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এমপির এমন আকস্মিক পরিদর্শন হাসপাতালের সেবা ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির হঠাৎ আগমনের খবরে হাসপাতালজুড়ে এক ধরনের কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত