মোঃ নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। আজ ০৯/০৩/২০২৬ তারিখ লালমোহন হাসপাতাল রোড এলাকায় জ্বালানি তেল বিক্রির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ রেওয়াজনুল হক।
এ সময় জ্বালানি তেল কেনার যথাযথ রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তেল ব্যবসায়ীদেরকে যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সহকারী কমিশনার ভূমি রেজোয়ানুল হক নির্দেশ প্রদান করেন। প্রকাশ থাকে যে, আমেরিকা ইসরাইল এবং ইরান যুদ্ধের প্রেক্ষিতে সরকারি নির্দেশনা না আসার আগেই তেল ব্যবসায়ীরা হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করে দেয়, এতে করে সাধারণ ভোক্তাদের মাঝে চরম অসহনিয় অবস্থা বিরাজ করছে। যথাযথ কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানান।