প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১২:২৫ পি.এম
মেহেরপুরের গাংনীতে লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পুলিশ হেফাজতে

মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার:- মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানী তেল ডিজেল জব্দ করে হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ। বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় তেল জব্দ করা হয়।পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ নম্বরের লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ মধ্যে রাতে অবৈধ ভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন খবর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝায় লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গহন করা হবে।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.