প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১:৪০ পি.এম
মিরপুর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলীর ঈদ শুভেচ্ছা

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার
মিরপুর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি দৈনিক মাতৃজগত পত্রিকাকে বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আমাদের ত্যাগ, সংযম ও মানবতার মহান শিক্ষা দেয়।” তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। বর্তমান সময়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি।” এস এম রুস্তম আলী বলেন, “ঈদ আমাদের মধ্যে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করি।” তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখী জীবন দান করেন এবং দেশকে সকল প্রকার অশান্তি ও সংকট থেকে মুক্ত রাখেন।” পরিশেষে তিনি সকলকে ঈদের আনন্দ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সবার জন্য একটি আনন্দময়, নিরাপদ ও সুখী ঈদ কামনা করেন।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.