মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ আজ ১১ নভেম্বর ২০২৬, বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, সেবাপ্রত্যাশী ও সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। গণশুনানিতে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।