মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার
মনপুরা লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করে পচাঁ কোড়ালিয়া বন বিভাগের কাছে হস্থান্তর করেছেন স্থানীয়রা। দক্ষিণ সাকুচিয়া বাতির খাল এলাকায় থেকে হরিণটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পচাঁ কোড়ালিয়া বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।
স্থানীয় কয়েক জন যুবক নদীর পারে ঘুরতে গিয়ে দেখেন নদীর জিও ব্যাগ এর সাথে আটকা পরে আছে হরিণিটি । পরে তারা দ্রুত হরিণ টি উদ্ধার করে বন বিভাগ কে খরব দিলে বন বিভাগ দীর্ঘসময় পর ঘটনাস্থ থেকে হরিণটি উদ্ধার করে নিয়ে যান ।
বন বিভাগ জানায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে মায়াবী হরিণটিকে আবার পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়।
তবে স্থানীয়দের ধারণা,হরিণটি মনপুরার পাশের উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে মেঘনা সাঁতরে মনপুরায় আসেন ।
এ বিষয়ে পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার সময়ের আলো কে বলেন, 'মঙ্গলবার সকালে আমরা খবর পেয়ে হরিণটি উদ্ধার করে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে ।
মনপুরা রেঞ্জ অফিসার রাসেদুল ইসলাম বলেন,‘মনপুরার সংরক্ষিত বনের সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।