মো: জাকির হোসেন উপজেলা প্রতিনিধি শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে ফেরি পারাপারের সময় তাঁকে আটক করা হয়। আটক তপু রবি দাস খালিয়াজুরী উপজেলা সদরের শংকর রবিদাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল রসুলপুর ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তপু রবি দাসকে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৯ বোতল দেশীয় মদ (স্থানীয়ভাবে 'লক' নামে পরিচিত) জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ আনুমানিক ১৯ লিটার ৫০০ মিলিলিটার। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।