প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১:৩৫ পি.এম
নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতিতে ঝিনাইদহে বিয়ে-তালাক নিবন্ধন বন্ধ,

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ১৬/১১/২০২৬ ঝিনাইদহে বিয়ে তালাক নিবন্ধন বন্ধ, নিকাহ্ রেজিস্টারদের কর্মবিরতি, নির্ধারিত কর্ম এলাকা বহাল রাখা এবং প্রতিটি ইউনিয়নে নতুন করে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। এর ফলে জেলায় বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। নতুন করে আরও দুজন নিয়োগ দেওয়া হলে কাজ ভাগ হয়ে যাবে এবং পুরোনো ও নতুন—উভয়ই আর্থিক সংকটে পড়বেন। আন্দোলনকারীরা জানান, তাঁরা নতুন কর্মসংস্থানের বিরোধী নন; তবে বর্তমান রেজিস্ট্রারদের জীবিকা ও কর্মএলাকার নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁ,শিয়ারি দেন বক্তারা। এদিকে নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের জরুরি আইনি ও পারিবারিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমঝোতায় না পৌঁছালে এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.