প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৩:৩২ পি.এম
নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার:-
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের আজ ১৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাইবার বুলিং ও কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত চুয়াডাঙ্গা বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.