মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার রাজশাহী:
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র-ছাত্রীদের মাঝে আরও অনুপ্রেরণা ও উৎসাহ জোগায়।
তিনি শিক্ষার্থীদের কেমন হলো উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ছাত্র/ ছাত্রী হলে হবে না মানবিক গুনসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অত্র কলেজের সকল শিক্ষকগন যেসব বৈশিষ্ট্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান পরিচালনা করছে তা আসলেই প্রশংসনীয়।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত কলেজ মাঠে এইচএসসি-২০২৫ পরিক্ষায় A+প্রাপ্ত ও উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিম ( সনু)এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু,
দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান( মন্টু), দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, বেলপুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ও অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, A+প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।