প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:২৫ পি.এম
দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা

মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার:-চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় আজ ১৪ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ০২:০০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি থানার বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।পুলিশ সুপার মহোদয় জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি থানার মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও দামুড়হুদা সার্কেল (ভারপ্রাপ্ত); জনাব শেখ মেসবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.