" নিজস্ব প্রতিবেদক মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এমন আপত্তিকর দেওয়াল লিখন ও স্লোগানচর্চার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই অনভিপ্রেত ঘটনায় শিক্ষার্থীদের শিষ্টাচার, নৈতিক শিক্ষাবোধ এবং তাদের ভবিষ্যৎ নিয়ে সচেতন মহলে প্রশ্ন ও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিশ্বরের পরিবেশ রক্ষা এবং এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে কোমলমতি শিক্ষার্থীদের দূরে রাখতে জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষের নজরে আসার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। [বিঃদ্রঃ ছবি সংগৃহীত]