নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে আজ ১৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ০২:৩০ ঘটিকায় জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর সভাপতিত্বে মার্চ/২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ/২০২৬ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। এসময় মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস); জনাব মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), জনাব হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গাসহ অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।