প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১১:১০ এ.এম
কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী

কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে যশোরের কেশবপুর উপজেলার সাবেক ছাত্রলীগ আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক'কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোমরা চেকপোস্ট এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার পিতা কাজী রফিকুল ইসলাম সাগর দাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কী মামলায় বা কী অভিযোগে মানিককে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.