নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে ফাতেমা হোসেন চৌধুরী নামে এক প্রবীণ নারী নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৫ নম্বর বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ফাতেমা হোসেন চৌধুরী ডিমেনশিয়া রোগে আক্রান্ত। এ কারণে তিনি নিজের বাসার ঠিকানা মনে করতে কিংবা পরিচিত ব্যক্তিদের চিনতে সমস্যায় পড়তে পারেন। পরিবার সূত্রে জানা গেছে, উত্তরার ৪ নম্বর সেক্টরের সিসিটিভি ফুটেজে তাঁকে কসাইবাড়ির দিকে যেতে দেখা গেছে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে তাঁকে একা কোথাও যেতে না দিয়ে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৬০৭-৩৩৭৯৮৯। নিখোঁজ প্রবীণ নারীকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।