প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ১১:৫৫ এ.এম
উখিয়ায় নকল আকিজ বিড়ি-সিগারেটসহ আটক ২, বিশেষ ক্ষমতা আইনে মামলা।
মোঃ জাফর আলম, উখিয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প ব্যবহার এবং নকল বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিসহ মোট ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণ: গত ৭ মে, ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকায় উখিয়া থানাধীন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ী বাজারের একটি কাঠের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযুক্তদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নকল তামাকজাত পণ্য ও জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের প্যাকেটে ব্যবহৃত স্ট্যাম্প ও ব্যান্ডরোলগুলো জাল এবং এগুলো আসল হিসেবে চালিয়ে দিয়ে সরকারের বিশাল অংকের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। আটক ও অভিযুক্ত: মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উখিয়ার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম পিনজিরকুল এলাকার মাহমুদুল হক (২৩) এবং মো. হারুনুর রশিদ (২২)। এছাড়াও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই সিন্ডিকেটের সাথে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আইনি কার্যক্রম: উখিয়া থানার অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি স্ট্যাম্প জালিয়াতি ও নকল পণ্য বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের ক্ষতি ও রাজস্ব ফাঁকির অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A/২৫-D ধারায় মামলাটি (মামলা নং ২১, তারিখ: ০৮ মে ২০২৬) রুজু করা হয়েছে। প্রশাসন আরোও বলেন অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার ও এই অভিজান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Matrijagat TV. All rights reserved.