আজহারুল ইসলাম সাদী
সাতক্ষীরা -২ (সদর -দেবহাটা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল খালেকের ছেলে ব্যাংকার আল ফারুকের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে, এসময় চোরেরা জানালার গ্রিল কেটে আলমারিতে থাকা নগদ টাকা স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়। রবিবার (২২ মার্চ) সন্ধায় সাতক্ষীরা শহরের কাটিয়া (আমতল) এলাকায় ভাড়াটিয়া সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল খালেকের ছেলে ব্যাংকর আল ফারুকেন ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভাড়াটিয়া আল ফারুক বলেন, ১৭ মার্চ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রবিবার সন্ধার দিকে বাড়িতে প্রবেশ করে জালানার গ্রিল কাটা দেখতে পাই। পরে আসবাবপত্র ও আলমারি ভাংচুর সহ জিনিস পত্র তসনছ দেখতে পাই। সাতক্ষীরা জেলা জামাযাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে সদর থানার ওসিকে বিষটি অবহিত করলে, সদর থানার ওসি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।